ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আজ টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।


বৃহস্পতিবার (৬ মে) বঙ্গভবনে এই টিকা নেবেন তিনি।


রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বুধবার (৫ মে) এই তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘রাষ্ট্রপতি বঙ্গভবনে বেলা ১টায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেবেন।’ এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা, সংশ্লিষ্ট সচিবগণ এবং ব্যক্তিগত চিকিৎসকরা উপস্থিত থাকবেন।


এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রী রাশিদা খানম কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা নেন।


গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।


প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকা পাওয়া নিয়ে সংকট দেখা দেওয়ায় আপাতত গণহারে প্রথম ডোজের টিকার প্রয়োগ বন্ধ আছে। তবে সরকার রাশিয়া ও চীন থেকে বিকল্প ব্যবস্থা টিকা আনার ব্যবস্থা করছে। চলতি মাসেই বিকল্প উৎস থেকে টিকা এলে আবার প্রথম ডোজের টিকার প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑